শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৯:২৩ পিএম, ২০২২-০৮-২২
এ পজেটিভ রক্তের বদলে বি পজেটিভ রক্ত পুশ : বেগতিক দেখে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ : পালিয়েছে চিকিৎসক
আশরাফুল আলম আইয়ুব: গাজীপুরের কালীগঞ্জে জনসেবা জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের ডাক্তারের ভুল চিকিৎসায় শিরিন বেগম (৩২) নামের এক প্রসূতির মৃত্যুর ঘটনা ঘটেছে। রক্তশূণ্য প্রসূতি ওই রোগীর এ পজেটিভ রক্তের প্রয়োজন থাকলেও তাকে পুশ করা হয় বি পজেটিভ রক্ত। মেয়াদোত্তীর্ণ কাগজে চিকিৎসা সেবা দেওয়া জনসেবা হাসপাতাল কর্তৃপক্ষ মৃত অবস্থায় তড়িগড়ি করে প্রসূতি শিরিনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণের পরামর্শ দেয়। তবে এই ঘটনার পর থেকে হাসপাতালের মালিক ও চিকিৎসক গা ঢাকা দিয়েছেন। বন্ধ রয়েছে তাদের ব্যবহৃত মুঠো ফোনও।
রোববার (২১ আগস্ট) দিবাগত রাতে এ ঘটনা ঘটলেও বিষয়টি সোমবার (২২ আগস্ট) সকাল থেকে স্থানীয়ভাবে টক অব দ্যা টাউনে পরিনত হয়। নিহত প্রসূতি শিরিন বেগম উপজেলার তুমলিয়া ইউনিয়নের দক্ষিণ চুয়ারিয়াখোলা গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী আব্দুর রাজ্জাকের স্ত্রী।
ঘটনার পর থেকে প্রতিষ্ঠানটির মালিক ও চিকিৎসকের ব্যবহৃত মুঠোফোন একাধীকবার ফোন ও খুদে বার্তা পাঠিয়েও তাদের পাওয়া যায়নি। সরেজমিনে সোমবার (২২ আগস্ট) দুপুরে জনসেবা জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারে গিয়ে দায়িত্বপ্রাপ্ত কাউকে পাওয়া যায়নি। খোলা রয়েছে মাত্র একটি ঔষধের ফার্মেসী। তবে এ ঘটনায় ওই ঔষধ ফার্মেসীর কেউ কিছু বলতে রাজি হননি। পরে জনসেবা হাসপাতালের ব্যবস্থাপক মুঠোফোনে জহির উদ্দিন বলেন, রোগীর খারাপ অবস্থা থাকায় তাকে রোববার (২১ আগস্ট) রাতে ঢাকা পাঠানো হয়েছে। তবে ওই রোগী মারা গেছে কিনা তার জানা নেই বলে তিনি মুঠোফোনের সংযোগ বিচ্ছিন্ন করেন।
রোগীর সাথে থাকা নিহতের স্বামীর বড় বোন হোসনে আরা বলেন, রোববার সকালে আমার ছোট ভাইয়ের বউ হঠাৎ ব্যাথা অনুভব করেন। এ সময় একই এলাকার বাসিন্দা ওই জনসেবা হাসপাতালের পরিচালক বন্যা বেগমের কাছে যাই পরামর্শের জন্য। পরে বন্যা বলেন কোন চিন্তা করার দরকার নাই, আমি আমার হাসপাতাল থেকে দুইজন নার্স পাঠিয়ে দিচ্ছি। এই বলে জনসেবা হাসপাতাল থেকে সঙ্গীনি ও পান্না নামে দুইজন নার্সকে পাঠানো হয় রোগী নিয়ে যাওয়ার জন্য। পরে সেখানে রোগী নিয়ে গেলে সকাল সাড়ে ১০টার দিকে সিজার করেন ওই হাসপাতালের ডাক্তার মাসুদ। এ সময় প্রসূতি একটি পুত্র সন্তানের জন্ম দেন। কিন্তু দীর্ঘ সময় নিয়ে অপারশেন করার পর ডাক্তার জানায় রোগীর জরায়ূ ফেটে গেছে। প্রচুর ব্লিডিং হচ্ছে, বি পজেটিভ রক্ত দরকার রক্ত লাগবে। তাদের কথা মত বি পজেটিভ রক্ত জোগার করে রোগীকে দুই ব্যাগ রক্ত পুশ করা হয়। কিন্তু তাতেও রোগী সুস্থ হচ্ছিল না। শরীর থেকে রক্ত বেড়িয়ে আসছিল। পরে যখন পূনরায় রোগীর রক্তের গ্রুপ পরীক্ষা করা হয়, তখন জানা যায় রোগীর রক্তের গ্রুপ এ পজেটিভ। এরমধ্যে আমাদেরকে এ পজেটিভ রক্ত জোগার করতে বলে। এখন আবার এ পজেটিভ রক্ত কেন? এ প্রশ্ন করলে হাসপাতাল কর্তৃপক্ষ বলে কোন সমস্যা নাই। পরে আমরা তড়িগড়ি করে এ পজেটিভ রক্ত সংগ্রহ করি। কিন্তু এ পজেটিভ রক্ত পুশ করার কিছুক্ষন পরেই রোগীর অবস্থায় খারাপ হতে থাকে। হাসপাতাল কর্তৃপক্ষ সন্ধ্যা পর্যন্ত দেখে রাত ৮টার দিকে রোগীর অবস্থা খারাপ বলে তাকে ঢাকায় পাঠানোর পরামর্শ দেয়। পরে রোগী নিয়ে এ্যাম্বুলেন্সে করে ঢাকায় রওনা দেই। এ সময় হাসপাতাল কর্তৃপক্ষ দুই ব্যাগ এ পজেটিভ রক্তের ব্যাগ রোগীর সাথে দিয়ে দেয়। ঢাকা নেওয়ার পথে রোগীর কোন সারাশব্দ না পেয়ে উত্তরার একটি হাসপাতালে নিয়ে গেলে, সেখানকার কর্তব্যরত চিকিৎসক জানান রোগীকে মৃত অবস্থায় এখানে নিয়ে আসা হয়েছে। তিনি আরো জানান, ১০ বছর আগে রোগীর একটি সিজার হয়। ওই সিজারে যমজ সন্তানের জন্ম হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক জনসেবা হাসপাতালের এক কর্মচারী জানান, এর আগেও এই হাসপাতালে ভুল চিকিৎসায় একাধীক রোগীর মৃত্যু হয়েছে। এখানে সার্বক্ষনিক কোন চিকিৎসক থাকেন না। প্রয়োজন হলে ফোনে ডেকে এনে সিজার করানো হয়।
তিনি আরো বলেন, জনসেবা হাসপাতালের পরিচালক বন্যা বেগম এক সময় এই হাসতাপালের মূল মালিক ডাঃ আসাদুজ্জামান আসাদের রোগী দেখার সিরিয়াল দিতো। এখন তিনি জনসেবা হাসপাতালের পরিচালক! কাজেই এখানে কি ধরণের চিকিৎসা সেবা পাবে মানুষ সেটা খুব সহজেই আন্তাজ করতে পারে। কিন্তু তারপরও দেখি এখানে রোগী আসে এবং এমন ভুল চিকিৎসার শিকার হন।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এস.এম মনজুর-এ-এলাহী জানান, জনসেবা জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের কাগজপত্র আপডেট নেই।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited